আপনার স্কুল জীবনের স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করুন
প্রিয় প্রাক্তন শিক্ষার্থী,
আপনার স্কুলজীবনের আনন্দ, বন্ধুত্ব, শিক্ষকদের স্নেহ, স্মরণীয় ঘটনা, মজার অভিজ্ঞতা কিংবা যে কোনো বিশেষ মুহূর্তের স্মৃতিচারণ আমাদের সঙ্গে শেয়ার করুন।
লেখার নির্দেশনা
- লেখাটি অবশ্যই মৌলিক ও নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে হতে হবে।
- লেখার দৈর্ঘ্য ৩০০ থেকে ৮০০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
- ভাষা হবে সহজ, প্রাঞ্জল ও শালীন।
- প্রয়োজনে পুরোনো ছবি বা স্মৃতিবিজড়িত আলোকচিত্র সংযুক্ত করা যেতে পারে।
- সম্পাদনা ও প্রকাশের স্বার্থে সম্পাদকমণ্ডলী প্রয়োজনে লেখায় সামান্য পরিবর্তন, সংক্ষিপ্তকরণ বা পরিমার্জনের অধিকার সংরক্ষণ করবে।
আপনার মূল্যবান স্মৃতিগুলো সংকলন করে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন স্মারকগ্রন্থে (স্মরণিকায়) প্রকাশ করা হবে।
আসুন, আমাদের প্রিয় বিদ্যালয়ের শত বছরের গৌরবময় ইতিহাসকে আরও সমৃদ্ধ করতে আপনার স্মৃতির পাতাগুলো সবার সামনে তুলে ধরি।
আপনার লেখা পাঠানোর সময় উল্লেখ করুন:
- নাম:
- এসএসসি ব্যাচ:
- বর্তমান পেশা:
- মোবাইল নম্বর:
- স্মৃতিচারণ:
“আপনার স্মৃতিই আমাদের ঐতিহ্যের অমূল্য সম্পদ।”
শতবর্ষের এই মহাযজ্ঞে আপনিও হয়ে উঠুন ইতিহাসের একজন গর্বিত অংশীদার।
শতবর্ষ স্মরণিকায় আপনার মূল্যবান লেখা এখানে জমা দিন।
কোনো নিবন্ধ পাওয়া যায়নি।
