
সভাপতির শুভেচ্ছা বার্তা
প্রিয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম।
অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে সোসাইটি ফর স্বরূপকাঠি পাইলট স্কুল এলামনাই পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি।
আমাদের প্রিয় এই বিদ্যালয় শত বছরের গৌরবময় পথচলা অতিক্রম করেছে। এই দীর্ঘ সময়ে বিদ্যালয়টি শুধু শিক্ষার আলোই ছড়ায়নি, বরং গড়ে তুলেছে অসংখ্য মানুষের স্বপ্ন, মূল্যবোধ ও সুন্দর স্মৃতি। এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থী আমাদের ঐতিহ্য ও গৌরবের গুরুত্বপূর্ণ অংশ।
এই বিশেষ শতবর্ষ উদযাপন উপলক্ষে অ্যালামনাই কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের উপস্থিতি এই আয়োজনকে আরও আনন্দময় ও অর্থবহ করে তুলবে।
আসুন, আমরা সবাই একসাথে মিলিত হয়ে পুরনো স্মৃতি স্মরণ করি, প্রিয় শিক্ষকদের সম্মান জানাই এবং আমাদের প্রিয় বিদ্যালয়ের ঐতিহ্য ও বন্ধনের সম্পর্ক আরও দৃঢ় করি।
আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনাদের সবার সঙ্গে আবারও আমাদের প্রাণের সোসাইটি ফর স্বরূপকাঠি পাইলট স্কুল এলামনাই-এ মিলিত হওয়ার জন্য।
সবার জন্য আন্তরিক শুভকামনা।
মো: কামরুল আহসান খান
সভাপতি
সোসাইটি ফর স্বরূপকাঠি পাইলট স্কুল এলামনাই।
( সরকারি স্বরূপকাটি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তনী সংগঠন)
